লাকসামে বাল্য বিয়ে রোধে মুক্ত আলোচনা
লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি’র আয়োজনে বাল্য বিয়ে রোধে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (বুধবার) বিকেলে লাকসাম পৌর কার্যালয়ের তাজুল ইসলাম মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ফোরাম সভাপতি জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এবং লাকসাম এপি’র এরিয়া প্রোগ্রাম অফিসার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেসবাহ উদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর মোঃ খলিলুর রহমান, এডভোকেট মাসুদ হাসান, নাসিমা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, মোঃ চাঁন্দ মিয়া, এনজিও প্রতিনিধি সাহাবুদ্দিন তুহিন, নারী নেত্রী নাজমুন্নাহার নুপুর, লাকসাম এপি’র স্পন্সরশীপ ও সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার, প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, লাকি গোমেজ, সুমন যোসেফ রোজারিও প্রমূখ।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপি ২০০৬ সাল থেকে লাকসাম উপজেলার বাকই, কান্দিরপাড়, মুদাফরগঞ্জ ইউনিয়ন এবং লাকসাম পৌরসভার কর্ম এলাকায় শিশু কল্যাণের জন্য কাজ করে আসছে। সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সহযোগী এনজিও সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকা সত্তেও সমাজে বাল্য বিবাহ একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এমতাবস্থায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম উপজেলার উল্লেখিত কর্মএলাকায় বাল্য বিবাহ বন্ধ করা বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে লাকসাম এপি’র গ্রাম উন্নয়ন কমিটি, কিশোরী ক্লাব, শিশু ফোরাম, সিবিও সদস্য, ধর্মীয় প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় সরকার কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাইল্ড হেল্প ডেস্ক, থানার অফিসার ইনচার্জ, শিক্ষক ও সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











