32361

কুমিল্লার কোটবাড়ি থেকে ৫০১ বোতল ফেন্সিডিলসহ আটক ১

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাইদুর ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার কোটবাড়ি এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

ads

আটককৃত সাইদুর ইসলাম নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে সাইদুর ইসলামের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ad

পাঠকের মতামত