32345

কুমিল্লায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পেশাজীবীদের শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ

নিউজ ডেস্কঃ পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (৩০ মার্চ) সকালে কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবীদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

ads

কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক শওকত আরা কলির সভাপতিত্বে এতে কুমিল্লা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থাপনায় ছিলেন, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার
রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা।

ads

প্রশিক্ষণে কুমিল্লা জেলার বিভিন্ন পেশাজীবীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এছাড়া সাংবাদিক ও ইলেক্ট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন ইকিউএমএস কনসাল্টিং লিঃ ও ক্যাপস।

অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে কুমিল্লা শহরের ৫ টি স্থানে শব্দ পরিবীক্ষণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ad

পাঠকের মতামত