32014

ব্রাহ্মণপাড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড 

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের অপরাধে গত ১৯ মার্চ শনিবার দুই ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুরের কালামুড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকার মোঃ জসিম উদ্দিন (৩৮) ও মোঃ ইমন (৩২) নামের দুই ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় উক্ত মাটি কাটার সাইট থেকে সকল এক্সক্যাভেটর আগামী ৩ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

ad

পাঠকের মতামত