31989

রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি কাঁপিয়ে দিয়েছে: জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ‘আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তি’ কাঁপিয়ে দিয়েছে এবং এ ব্যাপারে সুস্পষ্ট প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।

ভারত ও জাপান চতুর্মুখী নিরাপত্তা সংলাপের (কোয়াড) পক্ষ। এটি একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও যার অন্তর্ভুক্ত।

ads

জাপান রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করেছে। কিন্তু ভারত রাশিয়ার আক্রমণের নিন্দা করেনি।

কিশিদা নয়াদিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাতের পরে সাংবাদিকদের বলেন, ‘আমরা (কিশিদা এবং মোদি) নিশ্চিত করছি, কোনো অঞ্চলে বলপ্রয়োগ করে স্থিতাবস্থার একতরফা পরিবর্তনকে মেনে নেওয়া যাবে না এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে হবে।’ সূত্র: বিবিসি

ads
ad

পাঠকের মতামত