কুমিল্লায় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ মার্চ ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কাভার্ড ভ্যানের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শিয়াচর তক্কারমাঠ গ্রামের মৃত মোল্লা মিয়ার ছেলে মোঃ খিদির মোল্লা(৩০) ও একই থানার দাপা ইদরাপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন(৪০)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কাভার্ড ভ্যানে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











