সৌদি আরব ও ব্রিটেনের মধ্যে কৌশলগত অংশীদার কমিটি গঠনের চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান গতকাল বুধবার (১৬ মার্চ) রাজধানী রিয়াদে সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সাথে বৈঠক করেন। দু’পক্ষ সরকারি কৌশলগত অংশীদার কমিটি গঠনে রাজি হয় ও এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
দু’পক্ষ বৈঠকে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে মত বিনিময় করে। তা ছাড়া, দু’পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও মত বিনিময় করেছে।
ads
বৈঠকশেষে বোরিস জনসন বলেন, সৌদি আরব নিশ্চয় বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস বাজারের স্থিতিশীলতার গুরুত্ব বুঝে। বৈশ্বিক মুদ্রাস্ফীতি এড়ানোর ক্ষেত্রে দু’পক্ষের মতৈক্য রয়েছে।
ads











