31906

বিশ্বে কোভিড রোগীর সংখ্যা আরও বাড়বে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বুধবার বলেছেন, সম্প্রতি কয়েকটি দেশে কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা খানিকটা কমলেও, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোভিড টেস্ট গ্রহণকারীর সংখ্যা যখন কমেছে, তখন বিশ্বব্যাপী ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে, এখন পর্যন্ত পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তা ভবিষ্যতে আরও খারাপ হবে। এ পরিস্থিতিতে কোভিড টিকা যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে এবং সতর্কতার সাথে কাজ করতে হবে।

ads

প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র একজন কর্মকর্তা বলেন, গেল সপ্তাহে বিভিন্ন দেশে কোভিডে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ১০ লাখেরও বেশি, যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেশি।

কর্মকর্তা আরও বলেন, ওমিক্রন ভাইরাস আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। নতুন করে আক্রান্তদের অধিকাংশই ওমিক্রনের শিকার। সূত্র: সিআরআই।

ads
ad

পাঠকের মতামত