31909

রমজানে আরব আমিরাতে কর্মঘণ্টা হ্রাসের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ আসন্ন রমজানে প্রাইভেট সেক্টরে কর্মঘণ্টা থেকে দুই ঘণ্টা হ্রাস করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত মঙ্গলবার দেশটির ‘হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যামিরেটিসেশন’ মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই ঘোষণা দেয়। চলতি মাসের শুরু দিকে সরকারি অফিসে কর্মরত ব্যক্তিদের কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুসারে আরব আমিরাতের সরকারি কর্মচারীরা সোম থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা এবং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত অফিস করবে; এমনকি প্রতিটি বিভাগের সর্বোচ্চ ৪০ শতাংশ কর্মচারী-কর্মকর্তা অফিসের বাইরে থেকেও (হোম অফিস) দায়িত্ব পালন করতে পারবেন। অন্যদিকে দুই বছর বন্ধ থাকার পর আসন্ন রমজানে ‘ইফতার তাঁবু’ স্থাপনের অনুমতি দিয়েছে আমিরাত সরকার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও বিশেষ শর্ত মেনে চলতে হবে।

উল্লেখ্য, রমজানের সূচনা ও সমাপ্তি চাঁদ দেখার ওপর নির্ভর করলেও ধারণা করা হচ্ছে, আগামী ৩ এপ্রিল রবিবার তা শুরু হবে এবং ১ মে রবিবার তা শেষ হবে।
সূত্র : গালফ নিউজ

ads
ad

পাঠকের মতামত