31770

মঙ্গলবার ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তার ঢাকা সফরকালে চারটি সমঝোতা স্মারক সই হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্র ঢাকা সফরে আসছেন । সে সময় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ads

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশে বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রস্তাব আসতে পারে।

ads

এছাড়া বাংলাদেশকে অস্ত্র বিক্রির প্রস্তাবও দিতে পারে সৌদি আরব।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান জানিয়েছেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগকারীরা বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামীতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা করছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চে সৌদির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর ঢাকা সফর করেন। এবার প্রায় ছয় বছর পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

ad

পাঠকের মতামত