31682

বরুড়ায় অগ্নিকাণ্ডে নববধূর মৃত্যু

এন.সি জুয়েল: কুমিল্লার বরুড়ার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী-শ্বশুরও।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আনুমানিক ভোর পাঁচটার দিকে মো. আলতাফ হোসেনের বাড়িতে আগুন লাগে। এতে তার ছেলে রেজাউল ইসলামের স্ত্রী ইয়াছমিন (২১) পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডে আলতাফ হোসেন ও রেজাউল আহত হয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আলতাফ হোসেনের মেয়ে সাবিকুন্নাহার বলেন, তার ভাই রেজাউল নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় তার ভাবি ইয়াসমিন ঘরেই ছিলো। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই সবকিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে পরে স্থানীয়রা বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বরুড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা ধরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।নববধূ ইয়াসমিনের মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত