31720

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সংগঠক আজাদ সরকার লিটন

নিউজ ডেস্কঃ সংগঠন প্রিয় একজন মানুষ, যিনি ‘নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ‘কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদ’-এর আহবায়ক, ‘নিরাপদ চালক চাই’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আজাদ সরকার লিটনের ৪৪ জন্ম বার্ষিকী গত ১১ মার্চ সন্ধ্যায় কুমিল্লা লাকসাম রোড ‘নিউ লাইফ হসপিটাল-এর হল রুমে ছোট পরিষরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা নগর কবি ও কবিতা বাংলার আহবায়ক ফখরুল হুদা হেলাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ও এ এম এম আবু সাঈদ, ‘সূর্য শিখা’ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেহারা রহমান, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ জামাল উদ্দিন, দামাল, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর কাইয়ূম পলাশ, চেতনায় ৭১-এর পরিচালক মোঃ মাইনুল হক, এডভোকেট মোঃ জাফর আলী, সুজনের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভূইয়া, অগ্নী সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন জীবন, শিল্পী ও সাংবাদিক ইব্রাহীম দুরদেশী, প্রভাষক ডাঃ খাইরুল ইসলাম সুমন, সমাজকর্মী মোঃ আবদুল হান্নান, যমুনা ইন্সুরেন্সের বিভাগীয় প্রধান মোঃ সাইফুল রহমান সুমন, এপেক্সিয়ান মোঃ আব্বাস উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ জয়নাল আবেদীন রনি, কমলাঙ্ক সাহিত্য একাডেমীর কোষাধ্যক্ষ প্রভাষক রাহুল তারুল পিন্টু, কুমিল্লা কবি ফোরামের সভাপতি শাহাদাত হোসেন সবুজ, মোঃ সাজ্জাদ, সাহাবুদ্দিন, নাসিমা বেগম, সেলিনা আক্তার, সানজিদা ইসলাম রুমানা।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা প্রিয় সংগঠককে ফুলেল শুভেচ্ছা জানান ও বিভিন্ন উপহার দিয়ে ভালোবাসা জানান।

আমন্ত্রীত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে মোঃ আজাদ সরকার লিটন-এর সাংগঠনিক ও সামাজিক কর্মকান্ডের কথা তুলেন ধরেন। তিনি একজন সফল সংগঠক হিসেবে উৎসাহ উদ্দীপনা প্রেরনা যোগান।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও তাহার দীর্ঘায়ু কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

ad

পাঠকের মতামত