31603

কুমিল্লায় হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির উদ্যোগে ২০ জন হিজড়াকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় বন্ধু’র কার্যালয়ে তৃতীয় লিঙ্গের এসব মানুষের মধ্যে প্রতিজনকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি মশুর ডাল, সয়াবিন তেল, লবন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, বন্ধু সোশ্যাল ফেয়ার সোসাইটির ম্যানেজার মোঃ সাইদুর রহমান।

ads
ad

পাঠকের মতামত