মুরাদনগর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
আরিফ গাজীঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের আয়োজনে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন এর সভাপতিত্বে জাঁকজমকপূর্ণ পরিবেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা ফরিদুর রহমান, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু মুসা, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মাসুদ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সচিব কামাল হোসেন,
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফারজানা আক্তার, রিনা আক্তার, রাশিদা আক্তার, সাধারণ ইউপি সদস্য আবুল হাসেম, মজিবুর রহমান, সুফী কামাল, আবু তাহের, জীবন সরকার, আরিফ উল্লাহ, আব্দুল করিম, সোহেল রানা, জসিম উদ্দিন, তামজীদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তামজীদ নেওয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।











