জ্বালানি বাজার নিয়ে কথা বললেন সৌদি ক্রাউন প্রিন্স ও ম্যাক্রন
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি বাজারে যে ক্ষতিকর প্রভাব পড়েছে, তা নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। একবরিয়া টিভিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
তেলের বাজারে স্থিতিশীলতা ও বাজারে ভারসাম্য ধরে রাখা নিয়ে ম্যাক্রনকে ফোন করেন মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে ওপেক প্লাস চুক্তির প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
ads









