তিতাস মজিদপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের অসহায় গরিব ও দুঃখী মানুষের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে।”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ”এই স্লোগানকে সামনে রেখে
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের অসহায় গরিব ও দুঃখী মানুষের মাঝে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়।সংশ্লিষ্ট ইউনিয়নের তালিকাভুক্ত অসহায় গরিব ও দুঃখী মানুষের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণের কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।
চাউল বিতরণের কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক মোল্লা, ইউপি সচিব মো.আনোয়ার হোসেন সহ আরো অনেকে।











