31150

মুরাদনগরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগরে সোশিও ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’’-শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রæয়ারী) উপজেলা কবি নজরুল মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় স্থানীয় জনপ্রতিতনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শি¶ক সহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে ও সেক্ট স্পেশালিষ্ট আতাউর রহমান মারুফের সঞ্চালনায় জেলা সমš^য়কারী মোঃ আব্দুর রহিম বলেন, বিদেশ প্রত্যাগতরা অনেকেই ¯^াবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃ¯^ হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লাঞ্চনার শিকার হন। ব্র্যাকের এই কর্মসূচীর আওতায় তাদের পরামর্শ এবং আর্থিকভাবে সাহায্য কিংবা ঋন দিয়ে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ।

ads

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান, প্রাথমিক শি¶া কর্মকর্তা মোসাম্মৎ ফওজিয়া আক্তার, কাউন্সেলর মু. ওসমান গনি, ফিল্ড অর্গানাইজার রেবেকা সুলতানা নিপা, মোঃ জালাল উদ্দিন, মুরাদনগর থানার এসআই আবু হেনা মোস্তফা রেজা প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত