বরুড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বরুড়া উপজেলা প্রশাসন, বরুড়া উপজেলা ও পৌরসভা যুবদল, বরুড়া পৌরসভা, আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে।
এ সময় ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এন মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া থানা ওসি মোঃ ইকবাল বাহার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন সহ আরো অনেক নেতৃবৃন্দ।
আরেকদিকে উপজেলা চেয়ারম্যান এম এন মইনুল ইসলাম এর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন।
সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন ও পৌর মেয়র বক্তার হোসেন এর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি (আবদুল বারী মাস্টার) গ্রুপ বিশাল মিছিল করে শহীদ মিনারে পুস্প স্তবক দেন। এছাড়াও জাতীয় পার্টি (মিলন সাবেক এমপি) জাতীয় পার্টি ইরফান বিন তোরাব আলী গ্রুপ শহীদ মিনারে পুস্প স্তবক দেন। ওরাই আপনজন সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর নেতৃত্বে শহীদ মিনারে পুস্প স্তবক দেওয়া হয়। তাছাড়া পৌর সভা, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা বরুড়া প্রেসক্লাব, রক্ত ঋণ, জীবনশৈলী, ব্লাড ব্যাংক, মোবাইল এসোসিয়েশন, বরুড়া সরকারী বালিকা বিদ্যালয়,বরুড়া পৌর সরকারী বালিকা বিদ্যালয় সহ আরো অনেক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।











