31108

কুমিল্লায় ৬৫ কেজি গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০ ফেব্রæয়ারি ২০২২ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন বিরাহিমপুর (তালপট্টি বাজার) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো ঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মুথরাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ মাইন উদ্দিন(৩২)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত