31098

বেলারুশ থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে পুতিন-ম্যাঁক্রো বৈঠক

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাঁক্রোকে বলেছেন: বেলারুশে চলতি সামরিক মহড়া শেষ হওয়ায় তিনি শিগগিরই দেশটি থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন।

সংবাদ মাধ্যম এএফপি রোববার ম্যাঁক্রোর দপ্তর থেকে এ কথা জানিয়েছে।

ads

এ দুই নেতার মধ্যে ফোনালাপের পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এমন কথা ‘যাচাই করা হবে।’ কারণ, বেলারুশ সরকার বিবৃতি দিয়ে এ কথা অস্বীকার করায় তা একেবারে বিপরীতমুখী মনে হচ্ছে।

বেলারুশের দেয়া বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনী রোববারের পূর্ব ঘোষণা অনুযায়ী সামরিক মহড়া অবসানের পরও তাদের ‘পরিদর্শন অব্যাহত’ রাখবে।

ads
ad

পাঠকের মতামত