31060

কুয়েতের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্কঃ সংসদ সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর কুয়েতের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দেশটির আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েতের আমির তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। তাদের পদে নতুন দুই মন্ত্রীকে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

ads

পদত্যাগকারী স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলির স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল ফারেস এবং প্রতিরক্ষামন্ত্রীর স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমাদ নাসের আল-মোহাম্মদ আল-মোহাম্মদ আল-সাবাহ।

কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মিরজেম এ তথ্য নিশ্চিত করেছেন।

ads
ad

পাঠকের মতামত