রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে ইউএনও আনিসুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠন ও প্রবাসী ফোরামের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনিসুল ইসলাম কে পদোন্নতি ও বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারী দুপুরে রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি ও দৈনিক করতোয়া ও সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিদায়ী সংবর্ধনা ও বিদায়ী স্মারক প্রদান করা হয়।
এসময় ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য কাজী মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া, সংগঠনের সাবেক সভাপতি গাজী কামরুল হাসান, সহ সভাপতি সোহেল হোসেন ভুইঁয়া, অসীম ভৌমিক, আওলাদ হোসেন সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শোভন, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক পপি আক্তার লিজা, সহ দপ্তর সম্পাদক তিথি মজুমদার, সহ তাসফিয়া হাসেম প্রান্তি প্রমুখ।











