লাকসামে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১ এবং পিকআপ জব্দ
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (১৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মুদাফরগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার দোকানঘর গ্রামের ইয়াছিন হাওলাদার এর ছেলে মোঃ সাগর হাওলাদার (১৯)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











