30904

বরুড়া পৌর শহরের যানজট নিরসনে মতবিনিময় সভা

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া পৌর শহরের যানজট নিরসনে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর সভাপতিত্বে বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, ওসি তদন্ত নাহিদ আহমেদ, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হরে কৃষ্ণ বনিক, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ শাহজাহান, বরুড়া বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ বায়জিদ বোস্তামী।

এসময় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ads

সভায় বরুড়া বাজারের যানজট নিরসনের লক্ষ্যে যত্রতত্র গাড়ি পার্কিং, নির্ধারিত সময় ছাড়া মালামাল লোড আনলোড করা, ফুটপাত দখল মুক্ত করা, সিএনজি অটোরিকশা বলাকা বাস, যাত্রী পরিবহনে নির্দিষ্ট ষ্টপেজ ব্যবহার করা ও ওয়ান বাই ওয়ান বাস্তবায়ন করা সহ বরুড়া বাজারের যানজট নিরসনে সকলের মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পৌরসভার মেয়র, বরুড়া থানা অফিসার ইনচার্জ, ও সুশীল সমাজের সহযোগিতায় বাজারের সার্বিক শৃঙ্খলা আনয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের প্রয়োজনী পদক্ষেপ বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করবেন উপজেলা নির্বাহী মোঃ আনিসুল ইসলাম, এ লক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেন।

এই সময় বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার জানান মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের পরামর্শ অনুযায়ী সদ্য বরুড়া পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করন পরবর্তী উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম এমপি কর্তৃক সরকারি বরাদ্দ পেলে অল্প সময়ের মধ্যে বরুড়া পৌর এলাকায় যানযট নিরসনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অবকাঠামো উন্নয়ন ও পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষে ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন।

ads
ad

পাঠকের মতামত