মোকামে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা
এন.সি জুয়েলঃ কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাহেব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোকাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে নিমসার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম,বীর মুক্তিযোদ্ধা আলী আজম, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব মৈশাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ জলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল্লাহ।
ads
এছাড়া মোকাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাইফুল ইসলাম, হোসেন বিন বলিল, মোঃ জসীম উদ্দিন, মোঃ মুজিবুর রহমান, সারওয়ার বিন আবদুল খালেক, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন, মোঃ শাহীন কাদির, মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ads











