কুমিল্লার কারাতে মাস্টার সেনসি আবু ওয়ার্ল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশনের সদস্য মনোনীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক স্বর্ণ পদক অর্জনকারী কারাতে রেফারী কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন এর ব্ল্যাক বেল্ট ৫ম (ড্যান) ডিগ্রিধারী ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ সেনসি মোখলেছুর রহমান (আবু) ওয়ার্ল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশন এর সদস্য হিসাবে মনোনীত হয়েছেন।
সেনসি মোখলেছুর রহমান আবু মনোনীত হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমূল আহসান ফারুক রুমেন সাইনিং কারাতে এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম জানু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, অর্থ সম্পাদক আল-আমিন, সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসেন সহ কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও সাইনিং এসোসিয়েশনের কর্মকর্তাগণ অভিনন্দন জানান।











