কুমিল্লায় নৌকার প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত
নিউজ ডেস্কঃ নির্বাচনের আগের রাতে মারা গেলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২ নং ভানী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরুজ্জামান ভূঁইয়া উপজেলার ১২নং ভানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সদ্য বিদায়ী চেয়ারম্যান।
দেবিদ্বার থানার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক-উন-নবী তালুকদার নিশ্চিত করে জানান, চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা গেছেন আমরা শুনেছি। তবে তার মৃত্যু সনদ হাতে পেলে নির্বাচন স্থগিত করা হবে।
কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান নিশ্চিত করে জানান, কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ওই ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত হলেও অন্যান্য নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।











