30811

কেক কাটলেন চনমনে রানি

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল কেক কেটে তাঁর সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করেন। রানির নরফোকের বাসভবনে স্যানড্রিংহ্যাম হাউসের বলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এএফপি

রাজত্বের ৭০তম বার্ষিকীর প্রাক্কালে শনিবার স্যান্ড্রিংহাম এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষে ঘরোয়া কিন্তু প্রাণবন্ত আয়োজনে একটি কেকও কেটেছেন তিনি।

ads

রবিবারের ঐতিহাসিক দিনটির আগে রানি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রবীণ নাগরিক এবং স্থানীয় উইমেন ইনস্টিটিউট (ডাব্লিউআই) গ্রুপের সহযোগী সদস্যদের জন্য একটি সংবর্ধনার আয়োজন করেন স্যান্ড্রিংহামে।
অতিথিদের মধ্যে ছিলেন একজন সাবেক রান্নার ছাত্রও। তিনি আসল করোনেশন চিকেন রেসিপি তৈরিতে সাহায্য করেন।

সংবর্ধনায় রানিকে বেশ ‘চনমনে’ দেখা যায় বলে জানিয়েছেন উপস্থিত লোকেরা।

ads

আজ রবিবার হবে সিংহাসনে থাকার পুরো ৭০ বছর— অভিষেকের দিনটি বাদ দিলে। এটি ১৯৫২ সালে তাঁর বাবা ষষ্ঠ জর্জ মারা যাওয়ারও দিন।
স্যান্ড্রিংহাম হাউসের আয়োজনটি ছিল গত বছরের অক্টোবরে উইন্ডসর ক্যাসেলে একটি সংবর্ধনার পর থেকে রানির যোগদান করা সবচেয়ে বড় জনসমাগমের অনুষ্ঠান। ৯৫ বছর বয়সী রানির স্বাস্থ্য নিয়ে গত শরতে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তখন তিনি হাসপাতালে এক রাত কাটিয়েছিলেন। রাজকীয় চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন রানিকে।

স্যান্ড্রিংহাম ডাব্লিউআইয়ের ভাইস প্রেসিডেন্ট ইভন ব্রাউন বলেন, রানি অতিথিদের সঙ্গে হাসাহাসি ও কৌতুক করেন। তিনি ছিলেন খোশ মেজাজে।
‘সিংহাসনে থাকার ৭০টি বছর দেখিয়েছে, রানি জীবনের সকল ক্ষেত্রে একেবারে সবার কাছে এক চলমান উদাহরণ হয়ে উঠেছেন,’ বলেন ইভন ব্রাউন। রানি নিজে সেই ১৯৪৩ সাল থেকে ডাব্লিউআইয়ের স্যান্ড্রিংহাম শাখার সদস্য। ২০০৩ সাল থেকে তিনি এর সভাপতি। সাদা ব্রোকেডযুক্ত একটি ফ্যাকাশে নীল পোশাক পরেছিলেন রানি। তাঁর সঙ্গে ছিল কালো হ্যান্ডব্যাগ। তিনি একটি আইসড ভিক্টোরিয়া স্পঞ্জ কেক কাটেন।

প্রেস ফটোগ্রাফাররা যাতে ভালো ছবি পান সে জন্য কেকটি উল্টে দেওয়া হয়েছে জানানো হলে রানি মজা করে বলেন, ‘ও তাহলে আমি কিছু না?’ সূত্র : বিবিসি

ad

পাঠকের মতামত