কুমিল্লায় ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ সহ আটক ১
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানা আলেকারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমান বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদমদসহ একজনকে আটক করে। আটককৃত আসামী হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিটিপাঁচপুকুরিয়া গ্রামের মৃত বজলু বেপারীর ছেলে মোঃ জমির হেসেন (৪০)।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশী ভেজাল ঔষধ এবং অননুমোদিত যৌন উত্তেজক ঔষধ মজুদ করে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











