30783

বাড়ি ফিরছেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার মাহাথিরের দফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরা অনলাইনের।

৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তবে বাড়ি ফেরার পর তাকে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাত না করার পরামর্শ দেয়া হয়েছে। এক ভিডিও বার্তায় মাহাথির বলেন, আমি সেরে উঠছি। এ সময় তাকে ধীরে ধীরে হাঁটতেও দেখা যায়।

ads
ad

পাঠকের মতামত