কুমিল্লায় করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৪ ও সুস্থ ৫৮, মৃত্যু নাই
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ২%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১লা ফেব্রুয়ারি বিকেল থেকে ২ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৬৩জন, লাকসাম ০৪ জন, বুড়িচং ০৩ জন, দাউদকান্দি ১২ জন, সদর দক্ষিণ ১০ জন, আর্দশ সদর ০৭ জন, মনোহরগন্জ ০৯ জন, বরুড়া ০৩ জন, লালমাই ০২ জন, চৌদ্দগ্রাম ০৪ জন, তিতাস ০৩ জন, মেঘনা০৩ জন, হোমনায় ০২জন, দেবিদ্বার ০৬ জন, ব্রাক্ষণপাড়া ০৮ জন, নাঙ্গলকোট ০৫ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৩জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ জন। আজকে সুস্থ কুমিল্লা সিটি ৩৭ জন, দাউদকান্দি ২১ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৬৫১ জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।











