মহানগর আ.লীগ নেতা তানিমের পিতার জানাজায় মানুষের ঢল
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা মহানগরীর মুন্সেফবাড়ী নিবাসী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম’র পিতা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (অবঃ) আব্দুল কাইয়ুম মাহমুদের নামাজে জানাজায় মানুষের ঢল নামে। কুমিল্লা টাউন হল ময়দানে আজ সোমবার সকালে লোকে-লোকারণ্য হয়ে ওঠে। সকাল ১১টায় নামাজে জানাজা শেষে কুমিল্লা টমসমব্রীজ কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ads
উল্লেখ্য, মহানগর আ.লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম’র পিতা ব্যাংক কর্মকর্তা (অবঃ) আব্দুল কাইয়ুম মাহমুদ রোববার বিকেলে ৩টা ৪৫ মিনিটের সময় ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ads











