ভোট যুদ্ধে প্রচার-প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী ছাইফুদ্দিন
এন.সি জুয়েল: আসন্ন ৭ই ফেব্রুয়ারি ৭ম ধাপে কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নং মোকাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন। কর্মী ও সমর্থকরা প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন। জমে উঠেছে নির্বাচনী উৎসব। জনসাধারণ বলছেন,মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) জনবান্ধব ব্যক্তি। মানুষের সুখে-দুঃখে সবসময় সহযোগিতা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণায় তিনি এগিয়ে রয়েছেন। জনদরদি এ ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয়ী করার জন্য কর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে ভোট চাচ্ছেন। তাদের দাবি আবারোও মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হবেন মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) ।
এলাকার কিছু মানুষের কাছ থেকে জানা যায়, মেম্বার হিসেবে মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) যোগ্য ব্যক্তি। তিনি বর্তমানে সফল মেম্বার। ক্লিন ইমেজ ও স্বচ্ছতায় তিনি অতুলনীয়। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন সবসময়।তাই তাকে সবাই চায়। তাদের অঙ্গীকার মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) আগামী ৭ই ফেব্রুয়ারি তারিখে তাকে ভোট দিয়ে পুনরায় মেম্বার বানানো।
এ বিষয়ে মোঃ ছাইফুদ্দিন ( সাইফুল) বলেন, আমি বর্তমানে সফল ইউপি সদস্য, জনগণ আমাকে আবারো ৫নং ওয়ার্ড (কাকিয়ারচর, লোয়ারচর, মনঘাটা) গ্রা মের মেম্বার হিসেবে দেখতে চায়। আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। জণগনের দোয়া ও সমর্থন পেলে ইনশাল্লাহ্ জয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে নতুন করে আত্ন নিয়োগ করব।
উল্লেখ্য, ইউপি সদস্য মোঃ ছাইফুদ্দিন (সাইফুল) তার নিজস্ব অর্থায়নে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তার জনসাধারণের জন্য চলাচলের উপযোগি করার চেষ্টা করেছেন ও করোনা মহামারী ক্রান্তিলগ্নে গরীব ও অসহায় মানুষকে ত্রাণ দিয়ে জনগণের পাশে ছিলেন।এলাকার মানুষেরা তার বিকল্প আর কারো মনে করছে না।











