বরুড়ায় আইসিটি ট্রেনিং সেন্টার’র প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন মইনূল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ বরুড়া উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এর প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. এন. এম মইনুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সুপার ভাইজার আছিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ নেতা কবির মেম্বার, বরুড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ রুহুল কুদ্দুস সুমন, সাধারন সম্পাদক সালাউদ্দিন শামীম, সহ-সভাপতি মোক্তার হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান সহ আরো অনেকে।
ads
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, আগামী মাসের শুরুতে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবন নির্মাণ কাজ শুরু করা হবে।
ads











