পয়ালগাছা ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছাসেবীদের আর্থিক সহায়তা প্রদান
ডেস্ক রিপোর্টঃ পয়ালগাছা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিনা পারিশ্রমিকে মূত ব্যক্তিদের কবর খনন ও গোসল করানো ব্যক্তিদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়ালগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ মাহিন উদ্দীন।
সভাপতিত্ব করেন মোঃ মতিউর রহমান রুবেল, সভাপতি আগামীর আলো ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন লিও. হিরন পাটোয়ারী, সেক্রেটারী আগামীর আলো ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মমতাজ উদ্দীন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম বেপারী, আগামীর আলো ফাউন্ডেশন’র ফাউন্ডার মেম্বার রাসেল হাসনাত, আলমগীর হোসেন, তানভীর হায়দার, শাওন আহম্মেদ, সাংবাদিক ফারুক মিয়া, আগামীর আলো সেচ্ছাসেবীদের টিম লিডারঃ লিও ওমর ফারুক গাজী, সেচ্ছাসেবী শরীফ উদ্দীন আকাশ, ইসমাইল হোসেন সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে ১৫নং পয়ালগাছা ২৩গ্রামের কবর খনন কাজে যারা সেচ্ছায় শ্রম দেন সবাই উপস্থিত ছিলেন।
বিষ্ণুপুরের আব্দুর রশিদ বলেন আজ ৬৫ বৎসর কবর খনন করি, কেউ আমাদের স্মরণ করেনি। আজকের অনুষ্ঠানে আমাদের যে সম্মান করছে, এতে আমি আনন্দিত।
মানিকসারের রূহুল আমি বলেন, আমি ভাবতে পারেনি ৫০ বৎসর কবর খনন করে আজ মরণের আগে আমাদের কেউ সম্মানিত করবে।
মাষ্টার মাহবুব বলেন, আমাদের ছাত্রদের এই মহৎ উদ্যোগ দেখে আমি আনন্দিত। ৫৫ বৎসর যাবৎ কবর খনন করি, কেউ আমাদের স্মরণ করে না, আজ আগামীর আলো ফাউন্ডেশন আমাদের স্মরণ করে যে সম্মানি করছে তা ভুলার মত না।











