মুরাদনগরে ৩৫০০ কওমি মাদ্রাসা শিক্ষার্থী পেল করোনার টিকা
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৪০ কওমি মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫ শত শিক্ষার্থীকে কোভিডের ফাইজার টিকা দেওয়া হয়েছে।
রোববার সকাল থেকে উপজেলা সদরের দারুল উলূম উম্মুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়।
উপজেলার ১৪০টি কওমি মাদ্রাসার মধ্যে সকাল ৯ টায় থেকে ১ হাজার ৭শ’ জন ছাত্রী ও দুপুর ২ টা থেকে ১ হাজার ৮’শ ছাত্রকে টিকা দেওয়া হয়। শিক্ষার্থীরা বাস ও অটোরিক্সা (সিএনজি) করে উপজেলা সদরে এসে টিকা গ্রহন করে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, ১২ থেকে ১৮ বছরের নিচের বয়সের শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়। ফাইজার-বায়োএনটেবের টিকা ২০ ডিগ্রি তাপমাত্রায় দিতে হয় বলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত দারুল উলূম উম্মুল কোরআন মাদ্রাসাকেই বাছাই করা হয়। এর জন্য সেখানে ৩ টি বুথ এবং প্রতিটি বুথে ৩ জন করে ৯ জন ভ্যাকসিনেটর ছিল।











