30512

বুড়িচংয়ে আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: আলোকিত যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে এবংগাউছিয়া ইসলামিক মিশন ও আনন্দ সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর , চকবস্তা,কোদালিয়া, ছিনাইয়া, শ্রীমন্তপুর, জঙ্গলবাড়ি ও কালিকাপুর গ্রামের সুবিধাবঞ্চিত, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

আনন্দপুর হযরত শাহসুফি ফকির আব্দুস সালাম (রহ): মাজার- মসজিদ প্রাঙ্গণে গতকাল ২১ জানুয়ারি , শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে অতিথি ছিলেন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জয়নাল হোসেন শামীম। বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার, প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বার, রফিজুল ইসলাম সাবেক মেম্বার, ব্যবসায়ি মোঃ হাছান মিয়া, সালাম শাহ রহঃ এর খাদেম মোঃ আলী মিয়া, মাজার শরীফ পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ আলী আশরাফ, সাধারণ সম্পাদক ব্যবসায়ি মোঃ হোসেন,প্রবাসি মোঃ জয়নাল হোসেন, হাজী মোঃ জামাল হোসেন, সাখাওয়াত হোসেন, মোঃ ইমন, সাংবাদিক মারুফ হোসেন ও তোফায়েল আহমেদ সহ সংগঠনের সদস্য মোঃ নাজমুল, রবিউল, রায়হান,এনামুল হক,রিয়াজ, শরীফুল ইসলাম ও জুনাইদ ইসলাম আসিফ ও শাহিদুল ইসলাম আরিফ।

ads
ad

পাঠকের মতামত