কুমিল্লায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহ্য সংগ্রাম ও গৌরবময় পথ চলার ৩০ বছর পদার্পণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।সারাদেশের ন্যায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২২জানুয়ারী) বিকেল ৩ টায় কুমিল্লা জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম’র সভাপতিত্বে জেলা সম্মেলনে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
সম্মেলনে বক্তাগণ বলেন, নৈতিক আদর্শচ্যুত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো খুন-ধর্ষণ, রাহাজানি,টেন্ডারবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের এই অপকর্ম জাতিকে হতাশ করেছে। এমতাবস্থায় মহানবী(সাঃ) এর আদর্শ ও সাহাবায়ে কিরামের অনুসৃত পথে পরিচালিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতিকে আলোর পথ দেখিয়েছে।তাই সংগঠনটির সদস্য হয়ে সকলকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান।সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মোঃ তৈয়্যব।জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নূর হুসাইন,কুমিল্লা জেলা উত্তর উলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশ্রাফী,যুব আন্দোলনের সভাপতি এস এম তাজুল ইসলাম, যুব আন্দোলন কুমিল্লা মহানগরের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক দায়িত্বশীল ও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন,ইসলাম গোটা বিশ্বকে সভ্যতা শিখিয়েছে।আর এই ইসলামকে পশ্চিমারা সন্ত্রাসী আখ্যা দিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়।মনে রাখতে হবে ইসলাম আছে থাকবে এবং আবার বিশ্বকে জয় করবে।তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামীতে দেশকে দারিদ্র্য মুক্ত,খোদা মুক্ত,বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছে। সম্মেলন শেষে পূণরায় মুহাম্মদ রাশেদুল ইসলামকে সভাপতি, মুহাম্মদ মাহদী সহ-সভাপতি ও মুহাম্মদ মেহেদী হাসান কে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলনের ২০২২ সেশনের জেলা কমিটি ঘোষণা করা হয়।











