কুমিল্লায় ২,৫২০ পিস ইয়াবা সহ ২ মহিলা মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ জানুয়ারি ২০২২) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২,৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার পশ্চিম রেইসকোস গ্রামের মোঃ ইমাম হোসেন এর স্ত্রী সীমা আক্তার কেয়া (২৬) এবং একই জেলার বুড়িচং থানার কংশনগর (কুলু বাড়ী) গ্রামের মোঃ বিপ্লব হোসেন এর স্ত্রী রানু বেগম(৪৫)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











