বরুড়ায় ৬ নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান
বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় শিক্ষা, নারী উন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ অবদানের জন্য ছয় নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১০ ঘটিকায় বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ (বরুড়া) ‘র ডিজিএম মোঃ জালাল উদ্দীন, ঝলম কলেজে প্রভাষক সাংসদ মাসুদ মজুমদার।
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পল্লী চিকিৎসক বিশ্বনাথ নন্দী, সহসভাপতি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক রোটাঃ ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ ইয়াছিন, সাংবাদিক গাজী মোঃ শরীফ উদ্দীন সহ আরো অনেকে।
সম্মাননা প্রাপ্তরা শাকিলা জামান, সায়মা সুলতানা, শিখা সুত্রধর, শিরিন আক্তার, লিমা দাস ও সালমা বেগম।











