কুমিল্লায় পাট খাতে বিনিয়োগ আকর্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে ‘পাট খাতে বিনিয়োগ আকর্ষণ’ বিষয়ে সেমিনার এবং পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টোকহোল্ডারদের সাথে উদ্বুদ্ধকরণ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন, কুমিল্লা অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি ইউসুফ বাচ্চু, কবি ও লেখক এড.গোলাম ফারুক, লেখক শান্তি রঞ্জন ভৌমিক, পাট কল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এসিষ্টেন্ট ম্যানেজার আব্দুর রউফ, প্রাইম ফ্লাওয়ার মিল থেকে উপস্থিত ছিলেন উজ্জল কান্তি বিশ্বাস, চেম্বার অব কমার্স এর সহ সভাপতি জামাল আহম্মেদ, নিউমার্কেট বাজার কমিটির সহ-সভাপতি আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক গোলাম রায়হান। এছাড়াও ভার্চ্যূয়ালীতে যোগদান করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতাউর রহমান ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নির্বাহী মেজিষ্টেট ফাহিমা বিনতে আক্তার, সমš^য়কারী ছিলেন কুমিল্লা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।











