30164

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০.৫ কেজি গাঁজাসহ আটক ১

ডেস্ক রিপোর্টঃ র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ৩০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন চৌয়ারা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০.৫ কেজি গাঁজসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার মোরাপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ইমরান(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত