30158

মানবাধিকার শান্তি পদক পেলেন কাউন্সিলর জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ হিউম‍্যান রাইটস সোসাইটি এর পক্ষ থেকে মানব সেবায় বিশেষ অবদানের জন‍্য কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের দুই-দুইবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ জাকির হোসেন মানবাধিকার শান্তি পদক-২০২১ পেয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার হলে এই পদক দেয়া হয় তাকে।

কাউন্সিলর জাকির হোসেন সবসময়ই ওয়ার্ডবাসীর কল‍্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারিতে সমাজ সেবায় ১৯নং ওয়ার্ডে ভালো কাজের জন‍্য কিছুদিন আগে সাউথ এশিয়া গোল্ডেন পিস এ‍্যাওয়াড গুণীজন সম্মাননা পদকও পান মোঃ জাকির হোসেন। ১৯নং ওয়ার্ডসহ কুমিল্লাবাসীকে ইংরেজি নববর্ষ ২০২২এর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ads
ad

পাঠকের মতামত