বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারন সভা
ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও আহবায়ক ওয়াহিদুজ্জামান সরকার জামাল।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক, উত্তর চট্টগ্রাম বিভাগীয় ও কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সাংগঠনিক সচিব গোলাম এলাহী জায়েদ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল মতিন, সহ-সভাপতি মোঃ সোলাইমান মোল্লা, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহসাধারণ সম্পাদক তারেক ওবায়েদুল্লাহ, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম টিপু, আহবায়ক মনিরুজ্জামান, সদস্য সচিব এড. নাছির উদ্দীন বাহার, সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান আবু।
এসময় কুমিল্লা জেলার প্রয় শতাধিক পুস্তক দোকান মালিক সমতির সদস্যরা উপস্থিত ছিলেন।











