30139

নতুন বছরে মোদির প্রথম গন্তব্য আমিরাত

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২২ সালের প্রথম বিদেশ সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ জানুয়ারি এ সফরে যাচ্ছেন তিনি। সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর ছাড়াও দুবাই এক্সপোতে ভারতের প্যাভিলিয়ন পরিদর্শনের কথা রয়েছে তার।

গত ১ অক্টোবর ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুষ গয়াল দুবাই এক্সপোতে ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন করেছিলেন। সেখানে ভারতীয় সংস্কৃতি, যোগাসন, আয়ুর্বেদ থেকে শুরু করে মহাকাশ গবেষণা-সবকিছু এক ছাদের নিচে তুলে ধরা হয়েছে। এই প্যাভিলিয়নে রাম মন্দিরের একটি প্রতিকৃতিও রাখা রয়েছে।

ads

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এ মাসেই এক অনুষ্ঠানে পিযুষ গয়াল বলেছিলেন, ভারতের কাছে বড় সাফল্য হয়ে দাঁড়াবে এই চুক্তি। এটি সাক্ষরিত হলে বিভিন্ন ক্ষেত্রে নতুন উদ্যোগের জন্য একাধিক দরজা খুলে যাবে।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল ভারত। প্রায় ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছিল দুই দেশের মধ্যে। সূত্র: টিভি৯।

ads
ad

পাঠকের মতামত