নৌকায় ভােট চাইলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক রুমী
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মােঃ নজরুল ইসলামের পক্ষে ভােট চাইলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি।
এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিট গ্রাম। আজ ডিজিটাল বাংলাদেশের ছায়া লেগেছে দেশের প্রতিটি প্রান্তরে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আধুনিক সুখী ও সমৃদ্ধ সােনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনােনীত প্রার্থীকে নির্বাচিত করার কোন বিকল্প নেই।
এ সময় শশীদল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।









