কুমিল্লায় র্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক ১
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২০ ডিসেম্বর) কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন নিশ্চিন্তপুর (ক্যান্টমেন্ট) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার রসুলপুর গ্রামের আবদুর রহমান এর ছেলে মোঃ রহিম(২৬)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









