30050

চৌদ্দগ্রামে আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা জাতীয় যুব কাবাডি আইজিপি কাপ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে চৌদ্দগ্রাম সরকারী মডেল হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক খন্দকার প্রমুখ।

ads

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্রীড়া চর্চা করলে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। এজন্য আমরা যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এবং কাবাডি খেলায় নতুন খেলোয়াড় সৃষ্টি করতে ২০১৭ সাল থেকে বাংলাদেশ পুলিশ কাবাডি খেলার আয়োজন করে। খেলায় চট্টগ্রাম বিভাগের ৮টি টিম অংশগ্রহণ করে।

ads
ad

পাঠকের মতামত