30062

তিতাসে মুজিববর্ষ ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

ডেস্ক রিপোর্টঃ মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ চত্বর থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।

ads

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ।

ads

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সী মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, ১নং সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.মজিবুর রহমান, ৪নং কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, ৬ নং ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহমেদ, ৭নং নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ, ৯নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার, সহ প্রচার সম্পাদক মো.মোবারক হোসেন, সদস্য গাজী মো. সিরাজুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক সরকার, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শান্তি, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণসহ উপজেলা শ্রমিকলীগ, তাঁতাী লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন এপর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর মোড়ালে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধাসহ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম মোর্শেদ এর মোর্শেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, নির্বাচন কর্মকর্তা মুছাঃ মোমিনুর জাহান।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ad

পাঠকের মতামত