29972

মুরাদনগরে বিনম্র শ্রদ্ধায় শহীদ  বুদ্ধিজীবি দিবস পালিত

আরিফ গাজী: মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্যদিয়ে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকতার্ গোলাম মোস্তফার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, উপজেলা কৃষি অফিসার মাইনউদ্দিন আহাম্মেদ সোহাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম, বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল আহম্মেদ খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস কর্মকতার্ মুহাম্মদ ফয়েজুর রহমান
প্রমুখ।

ad

পাঠকের মতামত